× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ১১:৫৪ এএম

ঈদের দিনেও তাপপ্রবাহ অব্যাহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ১১:৫৪ এএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি  দেশের এক বিভাগে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি।

সোমবার(৩১ মার্চ) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সোমবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারের (১ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরবি/এসবি

Link copied!