× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০১:২৯ পিএম

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০১:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাত জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে তিনটি বিভাগের অধিকাংশ জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাত বেড়েছে। তিনি জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দিনই বৃষ্টি হতে পারে। ঢাকায় দুপুর পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে, তবে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টিপাত মাত্র ২ মিলিমিটার।

উল্লেখ্য, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।

Link copied!