× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:২৪ এএম

মহিলা পরিষদের দাবি

পাঁচ মাসে নির্যাতনের শিকার ১০৩৫ নারী-কন্যা শিশু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:২৪ এএম

পাঁচ মাসে নির্যাতনের শিকার  ১০৩৫ নারী-কন্যা শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ নারী ও মেয়েশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জন ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে আয়োজিত ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক নাগরিক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়।

সংলাপে অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা ব্যক্তিদের পুরস্কৃত করারও সুপারিশ করেন।

সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনার বাইরে সব ধরনের নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে নারী ও শিশু সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইন রয়েছে। তবে প্রধান চ্যালেঞ্জ হলো আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক মানসিকতার পরিবর্তন। তিনি নারী ও শিশু অধিকার সুরক্ষায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, কেবল আইন বা শাস্তি দিয়ে এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব নয়। নারী ও শিশুদের অধিকার পুরোপুরি রক্ষা এবং সমাজে তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের সরকার, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা এবং সাধারণ জনগণকে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সচেতনতার সঙ্গে কাজ করার জোরালো আহ্বান জানান মন্ত্রী।

সংলাপে বক্তারা নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!