× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:১৪ এএম

বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ভাইভা শিগগিরই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:১৪ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান  নিয়োগে ভাইভা  শিগগিরই

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের পরীক্ষা হয়েছে। ভাইভা পরীক্ষা শিগগিরই শুরু হবে।

গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক স্কুলে হেডমাস্টারের অভাব রয়েছে। ৩২ হাজার ৫০০ হেডমাস্টার নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকার কারণে আমরা মামলাটি নিষ্পত্তির জন্য কাজ শুরু করেছি। বিভিন্ন ক্ষেত্রে মামলার জটিলতার জন্য আমরা দিতে পারছি না। সর্বমোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আমরা অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মামলা নিষ্পত্তি করতে যাচ্ছি।’

২০০৬ সালে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হয়েছিল মন্তব্য করে মন্ত্রী বলেন, পরে সেটি পরিবর্তন করা হয়েছিল। এখন এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে সুপারিশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘দূর-দূরান্তে যেসব শিক্ষক রয়েছেন, তাদের সফটওয়্যারের মাধ্যমে বদলির ব্যবস্থা শুরু করছি। উই আর অল মোস্ট রেডি। সবকিছু একবারে হয় না, একটু সময় লাগে।’

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন। সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!