× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:০৫ পিএম

সব সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:০৫ পিএম

সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত  নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ আগস্ট) সামুদ্রিক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে যথাযথ সতর্কতা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু অংশেও অস্থায়ী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। নদী বন্দরসমূহের জন্যও শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত কোনো সতর্কবাণী নেই।

Link copied!