× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:০১ পিএম

সারা দেশে বাড়বে ঠান্ডা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:০১ পিএম

শৈত্যপ্রবাহের কবলে জনজীবন। ছবি- সংগৃহীত

শৈত্যপ্রবাহের কবলে জনজীবন। ছবি- সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী পাঁচ দিনের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। আজ রাত থেকে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আগামী চার দিনের পূর্বাভাসে বলা হয়েছে, প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে।

এদিকে, বুধবার (১১ নভেম্বর) রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের শেষে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!