× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:২০ পিএম

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। সোমবার (০৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাইওতে ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। এতে তার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ জানায়, ঘটনার সময় ভ্যান্স পরিবার ওহাইওতে ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমের ছবি থেকে দেখা গেছে, হামলায় বাসভবনের জানালার ক্ষতি হয়েছে।

গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি বলেন, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাকে ‘ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ সম্পত্তি ক্ষতির’ অভিযোগে তাকে আটক করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, রোববার মধ্যরাতের পরপরই এ ঘটনা ঘটে। গুগেলমি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করছে এবং অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানায়, তিনি ভ্যান্স বা তার পরিবারের লক্ষ্যবস্তু ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এক হোয়াইট হাউস কর্মকর্তা সিএনএনকে জানান, ভ্যান্স পরিবার ঘটনার আগে শহর ছেড়ে গিয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!