× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৫২ পিএম

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৫২ পিএম

দক্ষিন আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭। ছবি : সংগৃহীত

দক্ষিন আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার (১৭ জানুয়ারি) ভোরে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মারিকানা এলাকায় গোলাগুলির ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ, যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। হামলায় আরও তিনজন আহত হয়েছে। ঘটনাটি মধ্যরাতের কিছুক্ষণ পর ঘটে এবং পুলিশ বলছে, এটি এলাকায় চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্রের কারণে সৃষ্ট অপরাধ ও দুর্নীতির সমস্যায় ভুগছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন মানুষ নিহত হয়েছেন। গত ডিসেম্বরে আলাদা দুটি গণগুলির ঘটনায় বন্দুকধারীরা একটি হোস্টেল ও একটি বারে হামলা চালায়। কয়েকজন শিশুসহ মোট ২৪ জন নিহত হন এসব হামলায়। 

শনিবারের হামলাটি কেপটাউনের কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। গত বছরের প্রথম নয় মাসেই সেখানে দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। সূত্র: আরব নিউজ

রূপালী বাংলাদেশ

Link copied!