দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭
জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৫২ পিএম
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার (১৭ জানুয়ারি) ভোরে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মারিকানা এলাকায় গোলাগুলির ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ, যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের...