× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৪৬ এএম

এপস্টেইন নথি

‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৪৬ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত নথিতে প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে।

নথিগুলোর মধ্যে একটি ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন, যা এক ইমেইলে এপস্টেইন নিজেই জানিয়েছেন।

এপস্টেইন বলেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলে জানান। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান। সেখানে গিয়ে মোদি নাচ-গান করেন বলেও উল্লেখ করেছেন এ যৌন অপরাধী।

১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর এটিই ছিল ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর।

ইমেইলে এপস্টেইন ওই ঘটনা নিয়ে বলেছেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ-গান করেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছেন। এই পরামর্শ কাজে দিয়েছে।’

অস্বীকার করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

এপস্টেইন ফাইলের এ তথ্য অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া এই ইমেইলের বাকি সব কথা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা মাত্র। এসব কথাকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা উচিত।’

রূপালী বাংলাদেশ

Link copied!