× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫১ পিএম

ইরানে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫১ পিএম

আল-উদেইদ ঘাঁটি । ছবি : সংগৃহীত

আল-উদেইদ ঘাঁটি । ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতারের আল-উদেইদ ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও শক্তিশালী মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারির স্যাটেলাইট ছবির তুলনায় আল-উদেইদ ঘাঁটিতে সামরিক বিমান ও সরঞ্জামের উপস্থিতি বেড়েছে। ১ ফেব্রুয়ারির ছবিতে দেখা যায় একটি আরসি-১৩৫ নজরদারি বিমান, তিনটি সি-১৩০, ১৮টি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার এবং সাতটি সি-১৭ পরিবহন বিমান, যা আগের তুলনায় অনেক বেশি।

একই সময়ে জর্ডানের মুওয়াফাক ঘাঁটিতে ১৭টি এফ-১৫ই, আটটি এ-১০, চারটি সি-১৩০ ও চারটি হেলিকপ্টার শনাক্ত হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি, ওমানের দুখান, এবং ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়াতেও অতিরিক্ত বিমান মোতায়েনের ইঙ্গিত মিলেছে।

মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে এবং সম্ভাব্য যেকোনো ইরানি হামলা মোকাবিলায় ওয়াশিংটন এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

গত ২০২৫ সালের জুন মাসে দুই দেশের মধ্যে চলা সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারের মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যা বর্তমান এই নতুন সামরিক বিন্যাসের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে অঞ্চলের যেকোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি শক্তিশালী মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন এবং সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে বাড়তি ঝুঁকি ও অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!