× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৬:০৫ পিএম

ইরানে ‍‍‘অ্যাসিড বৃষ্টি‍‍’র শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৬:০৫ পিএম

তেলের ডিপোতে হামলার পর তেহরানের আকাশ । ছবি : সংগৃহীত

তেলের ডিপোতে হামলার পর তেহরানের আকাশ । ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের জ্বালানি মজুতের ট্যাঙ্কগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৭ মার্চ) রাতের ইসরায়েলের ওই হামলার প্রায় দশ ঘণ্টা পার হয়ে সকাল হওয়ার পরও এখনো আগুন জ্বলছে বলে জানাচ্ছে বিবিসি। এর ফলে তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে বলে জানা যায়।

দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন।

ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে।

রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।’

তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।

ইরানের রেড ক্রিসেন্ট

রেড ক্রিসেন্ট জানিয়েছে, এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে।

তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে ‘যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে, তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না। শুধু টানা ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন।’

রূপালী বাংলাদেশ

Link copied!