× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫৩ পিএম

ইরানের পর ইসরায়েলের নতুন শত্রু তুরস্ক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের পর ইসরায়েল তুরস্ককে তার পরবর্তী প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে বিষয়টি তুলে ধরে তুর্কি সংবাদমাধ্যম তুর্কি টুডে।

ফিদান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকতে শত্রুর প্রয়োজন বোধ করেন।

তার মতে, আঞ্চলিক ভারসাম্য রক্ষায় তুরস্কের ভূমিকার কারণেই দেশটি ইসরায়েলের চাপের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে ফিদান বলেন, নেতানিয়াহুর মধ্যে এরদোয়ানের প্রতি এক ধরনের হীনমন্যতা কাজ করে এবং তিনি তাকে সহ্য করতে পারেন না।

তিনি আরও বলেন, তুরস্কের ভারসাম্য রক্ষার নীতি এমন এক অবস্থান তৈরি করেছে, যেখানে ইসরায়েল সরাসরি তুরস্ককে দুর্বল করতে পারছে না। এই বাস্তবতা তাদের অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

ফিদানের মতে, ইসরায়েলের আঞ্চলিক নীতি তুরস্কের নীতির সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।

সিরিয়া, গাজা ও লেবাননের প্রেক্ষাপট তুলে তিনি বলেন, এসব অঞ্চলে ইসরায়েলের অনুসৃত কঠোর ও চরমপন্থি নীতির বিপরীতে তুরস্ক ভিন্ন অবস্থান নেয়। এ কারণেই তুরস্ককে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

সর্বশেষে তিনি আরও কড়া ভাষায় বলেন, ‘ইরানের পর ইসরায়েল শত্রু ছাড়া থাকতে পারে না। আমরা লক্ষ্য করছি, নেতানিয়াহু হয়তো তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছেন।’

Link copied!