ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত, তবুও ইরানের ওপর নৌ অবরোধ বহাল রাখছে যুক্তরাষ্ট্র

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ উন্মুক্ত এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের চুক্তি সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। এটি শুধুমাত্র ইরানের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি আরও জানান, আলোচনার অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হতে পারে বলে তিনি আশাবাদী।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি অঞ্চলটির নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।