× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:০৩ এএম

সৌদিতে ৭ হাজারের বেশি প্রবাসী আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৩:০৩ এএম

ফাইল ছবি: সংগৃহীত

ফাইল ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। অভিযানের পর তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন। বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের যৌথ অভিযানে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বৈধ অনুমতি ছাড়া সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করায় আরও ২৫ জন প্রবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আইন লঙ্ঘনকারী বিদেশিদের পরিবহন, আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৬ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক প্রবাসীদের প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ১৪ হাজার ৪৯৫ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাস ও কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বহিষ্কারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।

সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের আবাসস্থল সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করছেন। দেশটির গণমাধ্যমে প্রায়ই অবৈধ বসবাসকারী ও আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে চলমান অভিযান এবং আটক সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!