× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৫৪ এএম

চিকেনস নেকের নিরাপত্তায় জোর, ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে অমিত শাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৫৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ সফরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন, বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। একই সঙ্গে তিনি ৭৭ কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে পৌঁছান অমিত শাহ। পরে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। কাঁটাতারের বেড়া-সংলগ্ন জামুড়িয়া ভিটা ও সন্ন্যাসীকাঁটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি জুম্মাগছ বর্ডার আউটপোস্টে বিএসএফ সদস্যদের সঙ্গে ‘প্রহরী সম্মেলনে’ অংশ নেন। সেখানে সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। এছাড়া ওয়াচ টাওয়ার থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় বিএসএফের মহাপরিচালক (ডিজি) প্রবীণ কুমারসহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্ত পরিদর্শন শেষে দুপুরে উত্তরবঙ্গের রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যায় পৌঁছে টানা কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল পর্যন্ত চলা এসব বৈঠকে চিকেনস নেকের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, কেন্দ্র-রাজ্য সমন্বয়, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারসহ সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন।

বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, ভুয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার, গবাদি পশু ও মানব পাচার প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন অমিত শাহ। একই সঙ্গে চীন, বাংলাদেশ, ভুটান ও নেপাল সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ ‘চিকেনস নেক’ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র স্থল সংযোগ হওয়ায় অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই করিডোর ঘিরে সীমান্ত নিরাপত্তা আরও জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।

উত্তরবঙ্গ সফর শেষে শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছান অমিত শাহ। রোববার সকালে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘ওয়ার মিউজিয়াম’-এর উদ্বোধন এবং বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল ডেইরির নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ারও কর্মসূচি রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!