× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:৪৬ পিএম

২ কোটি টাকায় ২৪ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ায় এক চাঞ্চল্যকর প্রেম ও বিবাহ কাহিনি আলোড়ন সৃষ্টি করেছে। ৭৪ বছর বয়সি বৃদ্ধ তারমান প্রায় ২৪ বছরের এক তরুণীকে বিয়ে করতে খরচ করেছেন প্রায় ২ কোটি টাকা। বয়সের প্রায় ৫০ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও তারমান পছন্দের কনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো ধরনের অর্থ ব্যয় থেকে কসরত করেননি।

বিয়ের আগে কনের পরিবারের কিছু সদস্য প্রথমে এই বিয়ের প্রতি আপত্তি জানালেও তরুণী তারমানের প্রস্তাবে রাজি হন। বিয়ের একটি বিশেষ শর্ত ছিল ‘ব্রাইড প্রাইস’, অর্থাৎ কনে পক্ষ থেকে বর পক্ষকে প্রদেয় অর্থ, যা তারমানের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

বিয়ের দিন তারমান কনের হাতে ব্রাইড প্রাইস হিসেবে প্রায় ১ কোটি ৬০ লক্ষ ভারতীয় টাকার সমপরিমাণ চেক তুলে দেন, যা প্রথমে চুক্তিবদ্ধ অর্থের চেয়ে অনেক বেশি। এ ছাড়া বিয়ের যাবতীয় খরচও তারমান নিজেই বহন করেছেন, যা কয়েক কোটি টাকার মধ্যে অনুমান করা হয়েছে।

তবে বিয়ের পরেই বিতর্ক দেখা দেয়। নবদম্পতি একসঙ্গে বাইকে চড়ে কনের বাড়ি থেকে চলে গেলে, বিয়ের ছবি তোলার দায়িত্বে থাকা ব্যক্তিরা অভিযোগ করেন, তারমান তাদের পাওনা টাকা না দিয়ে চলে গেছেন। বিষয়টি পুলিশের নজরে আসে এবং চেকের সত্যতা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়।

এই অভিযোগ ও সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়ায় তারমান জানিয়েছেন, তিনি কোথাও পালিয়ে যাননি এবং চেকটি সম্পূর্ণ আসল। কনের পরিবারও নিশ্চিত করেছেন যে নবদম্পতি সুস্থ ও ভালো আছেন।

ইন্দোনেশিয়ার সামাজিক পরিসরে এই অনন্য ও বিতর্কিত বিবাহ কাহিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টেও আলোচিত হয়েছে।

Link copied!