ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে এ আঘাত হেনেছে।

ভূমিকম্পটি জাতিরোটো এলাকা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ১৩৮ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি