× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:৫৩ পিএম

নেপালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে অভ্যুত্থানকারীদের দল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:৫৩ পিএম

বালেন্দ্র শাহ । ছবি : সংগৃহীত

বালেন্দ্র শাহ । ছবি : সংগৃহীত

নেপালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দেশটিতে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। 

শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, দলটি প্রায় ১০০টির বেশি আসনে এগিয়ে রয়েছে এবং ইতিমধ্যে একটি আসনে জয় নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপালি কংগ্রেস (এনসি) একটি আসনে জয় পেয়েছে এবং প্রায় ১০টি আসনে এগিয়ে আছে। এ ছাড়া সিপিএন-ইউএমএল ১২টি আসনে এবং নেপালি কমিউনিস্ট পার্টি প্রায় ১০টি আসনে এগিয়ে রয়েছে।

অন্য দলগুলোর মধ্যে শ্রম সংস্কৃতি পার্টি চারটি আসনে এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও জনতা সমাজবাদী পার্টি-নেপাল একটি করে আসনে এগিয়ে রয়েছে। পাশাপাশি দুজন স্বতন্ত্র প্রার্থীও নিজ নিজ আসনে এগিয়ে আছেন। বেশ কিছু আসনে এখনো ভোট গণনা চলছে, ফলে চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস–এর নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭৫ সদস্যের এই সংসদের মধ্যে ১৬৫ জন সরাসরি ভোটে এবং ১১০ জন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচিত হবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর তরুণদের নেতৃত্বে হওয়া গণবিক্ষোভের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই বিক্ষোভে ৭৭ জন নিহত হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সেই ঘটনার পর এটিই নেপালের প্রথম সাধারণ নির্বাচন।

তিন বছর আগে গঠিত আরএসপিতে ৩৫ বছর বয়সী জনপ্রিয় র‌্যাপ গায়ক ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ (ব্যালেন শাহ) গত জানুয়ারিতে যোগ দেন এবং দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন। সেপ্টেম্বরে হওয়া বিক্ষোভেও তিনি অন্যতম প্রধান মুখ হিসেবে সামনে আসেন।

নেপালের প্রায় ৩ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। গত বছরের আন্দোলনের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের অধিকাংশই তরুণ। বিশ্লেষকদের মতে, এই তরুণ ভোটাররাই দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!