× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:০৪ পিএম

তামিলনাড়ু নির্বাচনে প্রার্থী ঘোষণা টিভিকে’র, দুই আসনে লড়বেন থালাপাতি বিজয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:০৪ পিএম

বিজয় থালাপতি। ছবি : সংগৃহীত

বিজয় থালাপতি। ছবি : সংগৃহীত

আগামী ২৩ এপ্রিল ভারতের তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই নির্বাচনে বিজয় নিজে দুটি আসন— পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

রবিবার (২৯ মার্চ) প্রার্থী তালিকা প্রকাশের সময় বিজয় বলেন, ‘এটা শুধু প্রার্থীদের নাম ঘোষণা নয়, এরা জনগণের রক্ষক। আমাদের প্রার্থীরা সাধারণ মানুষ, কোনও হেভিওয়েট নন।’

এ সময় বিজয় আরও বলেন, ‘একবার সুযোগ দিন, হুইসেলেই (টিভিকে’র দলীয় প্রতীক) আসবে বিপ্লব। হবে বিরাট পরিবর্তন।’

এবারের নির্বাচনে টিভিকে এককভাবে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে এবার পাঁচমুখী লড়াইয়ের মুখোমুখি হচ্ছে। একদিকে এআইএডিএমকে ও বিজেপির এনডিএ জোট পুনরায় ক্ষমতায় ফিরতে মরিয়া, অন্যদিকে বিজয়ের টিভিকে বড় ধরনের অভিষেকের প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া পিএমকে এবং শশীকলা প্রতিষ্ঠিত দলের চতুর্থ জোট এবং সীমানের নেতৃত্বাধীন এনটিকে এককভাবে লড়াই করছে। বিজয় যে দুটি আসনে লড়ছেন, সেই পেরাম্বুর ও ত্রিচি ইস্ট বর্তমানে ডিএমকে’র দখলে রয়েছে।

বিজয় তার বক্তব্যে ডিএমকে’র কঠোর সমালোচনা করে বলেন, তার দলের প্রার্থীরা সাধারণ পটভূমি থেকে আসা এবং তাদের কোনো দুর্নীতির অভিজ্ঞতা নেই। তিনি পরোক্ষভাবে ডিএমকে প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের 'জনগণের রক্ষক' হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

বিজয়ের নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে রয়েছে মাদকমুক্ত তামিলনাড়ু গঠন, ২৯ বছর বয়সের পর বেকারদের জন্য মাসিক ভাতা এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন।

দলের অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে ভিএস বাবু কোলাথুর আসনে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধে লড়বেন। এ ছাড়া প্রাক্তন কংগ্রেস নেতা সেলভামকে চিপাউক আসনে উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে। ভিলিভাক্কাম আসন থেকে লড়বেন দলের সাধারণ সম্পাদক আধভ অর্জুন এবং গোবিচেটিপালায়ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেঙ্গোত্তাইয়ান। সব মিলিয়ে বিজয়ের এই রাজনৈতিক অভিষেক তামিলনাড়ুর নির্বাচনি সমীকরণকে এক নতুন ও আকর্ষণীয় মোড়ে দাঁড় করিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!