× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৭:৩৩ পিএম

বিপুল ভোটে জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেষ হয়েছে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জয় পেয়েছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। শুধু দলই নয়, বিপুল ভোটে জিতেছেন থালাপতি বিজয় নিজেও।

গতকাল সোমবার দ্য হিন্দুর সর্বশেষ খবরে বলা হয়েছে, ২৩৪ আসনের মধ্যে ১০১ আসনে এগিয়ে আছে টিভিকে। এআইএডিএমকে জোট এগিয়ে আছে ৭৮ আসনে এবং ডিএমকে এগিয়ে আছে ৫০ আসনে। এই রাজ্যে সরকার গঠনের জন্য ১১৮টি আসন লাগে।

এদিকে গুরুত্বপূর্ণ এই আসনে জিতেছেন সাবারিনাথন। ৩০ বছর বয়সী সাবারিনাথন বিজয়ের ড্রাইভারের ছেলে এবং তিনিও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যোগ হবে।

তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে ২২ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।

তামিলনাড়ুর অন্যান্য জায়গায় উচ্চপ্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজিত হয়েছেন। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি কোলাথুর আসনে টিভিকের ভি এস বাবুর কাছে হেরে গেছেন।

তবে স্টালিনের ছেলে উধয়নিধি স্টালিন ভালো ফল করেছেন। তিনি চেপক-থিরুভাল্লিকেনি আসনে টিভিকে নেতা সেলভম ডি কে ৭ হাজার ১৪০ ভোটে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন।

অন্যদিকে সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তিনটি জয়ের আনন্দ পেয়েছেন থালাপতি বিজয়।

রাজ্যটিতে গণনা শেষের দিকে, এবং টিভিকে বড় জয়ের ইঙ্গিত স্পষ্ট হওয়ায় এখন নজর যাবে সরকার গঠনের দিকে। বিজয়ের দল সম্ভবত ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা থেকে সামান্য পিছিয়ে থাকবে, অর্থাৎ সেই সীমা পার করতে অন্য দলের সমর্থন প্রয়োজন হবে।

Link copied!