তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি গতকাল শপথ নেওয়ার এক দিনের মধ্যেই সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বৈঠক ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন পর্যন্ত দুজনই ছিলেন একে অপরের কড়া প্রতিদ্বন্দ্বী। নির্বাচনী প্রচারে পরস্পরের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেছেন। তবে নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে বড় পরিবর্তন।
সোমবার (১১ মে) চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। বৈঠকে দুই নেতাকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, কালো স্যুট পরিহিত বিজয় হাত জোড় করে স্ট্যালিনকে অভিবাদন জানাচ্ছেন। স্ট্যালিনও একইভাবে তাকে শুভেচ্ছা জানান। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন দল বড় ধরনের জয় পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফলের মাধ্যমে দীর্ঘদি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন