ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:২৭ এএম
কুয়েতের প্রধান বিমানবন্দর। ছবি : সংগৃহীত

কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে একটি জ্বালানি ট্যাঙ্ক ও ভবনে আগুন ধরে যায়।

রোববার (৮ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  আলজাজিরা ও মিডল ইস্ট আই

কুয়েত সরকার বলেছে, কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে।

কুয়েত আরও জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার পর সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই স্থানের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেন।