দীর্ঘ ৪০ দিনের সংঘাতের পর অবশেষে আলোচনার টেবিলে বসেছে ইরান ও আমেরিকা। পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে প্রথম দফার আলোচনা এরই মধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুজন পাকিস্তানি সরকারি কর্মকর্তা।
তারা বিবিসিকে জানিয়েছেন, আড়াই ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।
একটি সূত্র অনুযায়ী, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।
তারা এটিও নিশ্চিত করেছেন যে, একটি সংক্ষিপ্ত বিরতির পর ত্রিপক্ষীয় আলোচনা রোববার পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনরায় শুরু হবে।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটাই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন