× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:১৭ পিএম

যুক্তরাষ্ট্র থেকে ফাইটার জেট কিনছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:১৭ পিএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই স্কোয়াড্রন যুদ্ধবিমান কেনার একটি বড় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল। এর মধ্যে থাকবে লকহিড মার্টিনের তৈরি এক স্কোয়াড্রন এফ-৩৫ মাল্টি-রোল স্টিলথ ফাইটার এবং বোয়িংয়ের তৈরি এক স্কোয়াড্রন এফ-১৫আইএ যুদ্ধবিমান।

সাধারণত, একটি স্কোয়াড্রনে ১২ থেকে ২৪টি যুদ্ধবিমান থাকে। রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো- আগামী কয়েক দশকের জন্য ইসরায়েলের আকাশসীমার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা।

ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘শিল্ড অব ইসরায়েল’ বা ‘ইসরায়েলের ঢাল’ গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এফ-৩৫ এবং এফ-১৫আইএ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দীর্ঘমেয়াদী শ্রেষ্ঠত্ব গড়ে তুলতে কাজে দেবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীতে যেকোনো স্থানে এবং যেকোনো সময় অভিযান পরিচালনার সক্ষমতা গড়ে তোলা হবে। এজন্য যথেষ্ট সরঞ্জাম থাকা দরকার।

এফ-৩৫ যুক্তরাষ্ট্র এবং কয়েকটি মিত্র দেশের একটি যৌথ প্রকল্প হলো। এটি বিশ্বের অন্যতম উন্নত সামরিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত।

রূপালী বাংলাদেশ

Link copied!