× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৪:১২ এএম

 ইসরায়েল অপরাধমূলক নীতি অনুসরণ করছে: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৪:১২ এএম

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। ছবি- সংগৃহীত

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। ছবি- সংগৃহীত

ইসরায়েল অপরাধমূলক নীতি অনুসরণ করছে। এই ধরনের রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ ক্রিমিনালদের দিয়ে গঠিত ও দেশটি অপরাধমূলক নীতি অনুসরণ করছে। যেটিতে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন রয়েছে।

তিনি বলেন, ইসরায়েল একটি অপরাধমূলক নীতি অনুসরণ করছে এবং আমাদের এমন একটি রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়, যার নেতৃত্বের কিছু অংশ অপরাধী।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল চাইলেই যা খুশি তাই করছে। এটা তারা দশকের পর দশক ধরে করে আসছে। এটা নিছকই একটা অপরাধমূলক নীতি, যার কোনো ফলাফল নেই দুঃখজনকভাবে, এতে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!