× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০১:০৬ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০১:০৬ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ছবি- সংগৃহীত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ছবি- সংগৃহীত

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা বলে জানিয়েছে ইসরায়েলের  সামরিক বাহিনী।

শনিবার (২৮ জুন) এক  প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার ফলে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা, ডিমোনা, আরাদ এবং আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর চার মিনিট আগে, বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কতা পাঠানো হয়। পরে ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়।

দখলদার সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।  

প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছিল এবং দৃশ্যত তারা সফল হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের বা আঘাতের খবর পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!