× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০১:৪১ পিএম

মেক্সিকোতে সংসদের উচ্চকক্ষে মারামারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০১:৪১ পিএম

মেক্সেকোর সংসদ ভবন। ছবি- সংগৃহীত

মেক্সেকোর সংসদ ভবন। ছবি- সংগৃহীত

বিদেশি সেনাদের উপস্থিতি নিয়ে ‘কঠিন বিতর্কের’ জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে মেক্সিকোর আইনসভার উচ্চকক্ষ সিনেটে।  বুধবার (২৮ আগস্ট) অধিবেশনের শেষদিকে বিরোধীদলীয় এক নেতা এবং সিনেট সভাপতির মধ্যে কিলঘুষি, ধাক্কাধাক্কি ও চিৎকার–চেঁচামেচির এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

এতে বলা হয়, দিনের অধিবেশনের সমাপনী উপলক্ষে জাতীয় সংগীত গাইছিলেন আইনপ্রণেতারা। এ সময় বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রধান আলেহান্দ্রো আলিতো মোরেনো ক্ষমতাসীন মোরেনা পার্টির সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেজ নোরোনার দিকে তেড়ে আসেন।

এক ভিডিওতে দেখা যায়, মোরেনো নোরোনার কাছে গিয়ে বারবার বলছেন, ‘আমি অনুরোধ করছি, আমাকে কথা বলতে দিন।’এরপর তিনি নোরোনার হাত পাকড়ে ধরেন। নোরোনা তখন বলেন, ‘আমাকে ছোঁবেন না।’

এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মোরেনো এক আলোকচিত্রীকেও ফেলে দেন। নোরোনা যখন পেছনে সরে যাচ্ছিলেন, তখন আরেক আইনপ্রণেতা ছুটে এসে তাঁকে আঘাত করার চেষ্টা করেন।

নোরোনা বলেন, (মোরেনো) আমাকে টানতে থাকে, ধাক্কা দেয়, আঘাত করে এবং বলে, “আমি তোকে এমন মার মারব, একেবারে মেরেই ফেলব।’ তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার তিনি একটি জরুরি অধিবেশন ডাকবেন এবং মোরেনোসহ পিআরআইয়ের আরও তিন আইনপ্রণেতাকে বহিষ্কারের প্রস্তাব তুলবেন।

অন্যদিকে মোরেনো অভিযোগ করেছেন, নোরোনাই প্রথমে মারমুখী হয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!