× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৩১ পিএম

নিউইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরোকে, ২ অভিযোগে তোলা হবে আদালতে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে। 

বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে এফবিআইয়ের একটি দলও উপস্থিত ছিল। অভিযানেই প্রেসিডেন্ট মাদুরোকে আটক করা হয়।

সূত্র জানায়, মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে তাকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে। আদালতে তার বিরুদ্ধে অভিযোগগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) দীর্ঘদিন ধরে মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রস্তুত করে আসছিল। সেই তদন্ত ও অভিযোগপত্রের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করা হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!