ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত’।
শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে স্টারমার বলেন, এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না। ঘটনার প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের ফলাফলকে এখনো স্বীকৃতি দেয়নি যুক্তরাজ্য। এই নির্বাচনের মধ্য দিয়ে মাদুরো তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন। যুক্তরাজ্য ভেনেজুয়েলায় একটি ‘শান্তিপূর্ণ, আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তর’ দাবি করে আসছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন