ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৫৮ পিএম
কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগে ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার।

সোমবার (২২ জুন) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে স্ত্রীকে পাশে নিয়ে তিনি জনসম্মুখে এই ঘোষণা দেন।

তিনি জানিয়েছেন, তিনি লেবার পার্টির নেতার পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন এবং এ বিষয়ে রাজাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।

স্টারমার বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে (এনইসি) একটি সময়সূচি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে।

তিনি আরও জানান, গ্রীষ্মকালীন পার্লামেন্ট অবকাশ শুরুর আগে, অর্থাৎ ১৬ জুলাই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।

নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট পুনরায় অধিবেশন শুরু হওয়ার আগেই লেবার পার্টি নতুন নেতা পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

স্টারমারের এই ঘোষণার মধ্য দিয়ে ব্রিটিশ রাজনীতিতে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত হলো। এখন নজর থাকবে লেবার পার্টির পরবর্তী নেতা কে হন এবং তিনি দেশটির রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলেন।

সূত্র : বিবিসি, স্কাই নিউজ