× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:০১ এএম

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু

প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:০১ এএম

প্রত্যেক পরিবারকে ৮০ লাখ  টাকা দেওয়ার প্রস্তাব

ঈদুল আজহার ঠিক এক দিন আগে গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে অক্সিজেন সরবরাহ জটিলতায় একে একে মারা যায় ছয় নবজাতক। বৈরী আবহাওয়ায় এসির তীব্র ঠান্ডায় শিশুগুলোর মর্মান্তিক মৃত্যু কাঁদিয়েছে পুরো দেশকে। এসব পরিবারের প্রতি আদ্-দ্বীন কর্তৃপক্ষ প্রত্যক্ষভাবে কোনো ক্ষমা না চাইলেও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের মাধ্যমে জানিয়েছে প্রত্যেক শিশুর পরিবারকে দেওয়া হবে ৮০ লাখ করে টাকা। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ চাকরির আশ^াসও দেওয়া হয়েছে।

এদিকে আজ সোমবার আদ্-দ্বীন মেডিকেলের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজের জবাব দেওয়ার কথা থাকলেও  তাদের আরও ৪৮ ঘণ্টা সময় বাড়িয়েছে সরকার। গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল শোকজের জবাব দেওয়ার জন্য। সময় হওয়ার আগেই তারা ৪৮ ঘণ্টা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধিদপ্তরে এসেছিল। অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আমরা আদ্-দ্বীন হাসপাতালকে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছি, এর মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে।

গতকাল রোববার ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আইনজীবী শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এর আগে গত শনিবার আমরা এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।

তিনি জানান, ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়াও সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে পাবেন। এর বাইরেও আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে। পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর ৪ জুন কারণ দর্শানোর নোটিশ দেন। এর জবাব দিতে গতকাল বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নতুন করে ৪৮ ঘণ্টা বৃদ্ধির ফলে শোকজের জবাব দেওয়ার জন্য ৯ জুন বিকেল ৫টা পর্যন্ত সময় পেল আদ্-দ্বীন হাসপাতাল।

রূপালী বাংলাদেশ

Link copied!