× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেয়ের বঁটির কোপে বৃদ্ধ মা নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:১৭ এএম

মেয়ের বঁটির কোপে বৃদ্ধ মা নিহত

মানিকগঞ্জের হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের বঁটির কোপে রেজিয়া বেগম (৯৫) নামে এক বৃদ্ধ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম ওই গ্রামের মৃত সোবহানের স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত মেয়ে রোকেয়া বেগমকে (৬০) আটক করেছে। রোকেয়া মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঘরের ভেতরে থাকা একটি ধারালো বঁটি দিয়ে হঠাৎই শতবর্ষী বৃদ্ধ মায়ের ওপর হামলা চালান রোকেয়া বেগম। বঁটির উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়। হত্যাকা-ের পর রোকেয়া নিজেই তার বড় ভাইয়ের ছেলে রাসেলকে ডেকে জানান যে তার দাদি মারা গেছেন। পরে স্বজন ও প্রতিবেশীরা ঘরের ভেতরে খাটের ওপর রেজিয়া বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের নাতি রাসেল বলেন, ‘ফুপু নিজেই আমাদের ডেকে ঘটনার কথা জানান এবং পুলিশে খবর দিতে বলেন। আমরা ঘরে গিয়ে দাদির রক্তাক্ত মরদেহ দেখতে পাই।’ স্থানীয় বাসিন্দারা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মারাত্মক মানসিক সমস্যায় ভুগছিলেন।

হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!