× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:০৭ এএম

রাজধানীতে স্মার্ট পোস্টবক্স স্থাপন করা হবে : তথ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:০৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা শহরে স্মার্ট পোস্টবক্স স্থাপন করা হবে।

মঙ্গলবার (৯জুন) সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমার ডাক’ নামক অ্যাপের মাধ্যমে একটি সেবা প্রদান প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে পুরো ডাকসেবা কার্যক্রমকে স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় এনে প্রতিটি সেবাকে ডিজিটাল করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ডাক অধিদপ্তরের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ডাক কমার্স’ মডেল প্রতিষ্ঠা করা হবে।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করতে বর্তমানে দুটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্প দুটি হলো— ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস টেকসই এবং আধুনিকীকরণ প্রকল্প’ এবং ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প’।

এই প্রকল্পগুলোর আওতায় ডাক বিভাগের সব ডাকঘরে চালু থাকা ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের উন্নয়ন করা হবে।

তিনি জানান, মোবাইলের মাধ্যমে সারা দেশে ডাক পণ্যের ট্র্যাকিং সুবিধা সম্প্রসারণ করা হবে এবং জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে।

Link copied!