গাজীপুরের কোনাবাড়ী এলাকায় লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার দায়ে শরীফ জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন এই বিশেষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের সরকারি অনুমোদন বা বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে এই অর্থদ- দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম জানান, জনস্বার্থে লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমন কঠোর অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন