× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:২১ এএম

প্রতিবাদ সমাবেশ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:২১ এএম

প্রতিবাদ সমাবেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকেরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে মিছিলটি শেষ হয়। জানা গেছে, গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হল এবং আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষের অতর্কিত হামলার শিকার হন সহকারী প্রক্টর মবিনুল ইসলাম। এতে তার নাক ও চোখ মারাত্মক জখম হয়। সমাবেশে শিক্ষকেরা বলেন, ক্যাম্পাসে বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার শিক্ষকদের ওপর এমন হামলার সাহস পাচ্ছে অপরাধীরা। এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকেরা অংশ নেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!