× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:২৮ এএম

কৃষক কার্ডের জন্য এক হাজার ৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:২৮ এএম

কৃষক কার্ডের জন্য এক  হাজার ৬২ কোটি টাকা  বরাদ্দের প্রস্তাব

দেশের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সরাসরি রাষ্ট্রীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচিতে বড় অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেটে এই বিশেষ কর্মসূচির জন্য প্রাথমিকভাবে এক হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান মেয়াদের নতুন সরকারের প্রথম বাজেট পেশ করার সময় এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। এই কল্যাণমুখী কর্মসূচির আওতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১০০টি উপজেলায় প্রাথমিকভাবে ৪২ লাখ ৫০ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে নিবন্ধিত প্রতিজন ভূমিহীন ও প্রান্তিক কৃষক প্রতিবছর সরাসরি এককালীন ২ হাজার ৫০০ টাকা নগদ আর্থিক সহায়তা পাবেন। ইতোমধ্যে চালু করা ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় সুবিধাভোগী কৃষকদের প্রতি বছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!