× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৭:০১ এএম

অনুভূতির গল্পে ‘লাইফলাইন’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৭:০১ এএম

অনুভূতির গল্পে ‘লাইফলাইন’

জীবন নামের যাত্রায় সময় কখনো কখনো প্রতিপক্ষ হয়ে ওঠে। এমন কিছুর মুখোমুখি করে ফেলে মানুষকে, যা হয়তো তার কল্পনাতেও ছিল না। এমন অনেক কিছু মানুষকে করতে হয়, যা তিনি ভাবেননি কখনো। এমন আবেদন নিয়ে নির্মাতা কাজী আসাদ নির্মাণ করেছেন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। আগামী ২১ জুন চরকিতে মুক্তি পাবে ফিল্মটি। 

গল্প নিয়ে নির্মাতা কাজী আসাদ জানান, ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এসব উত্তরের মধ্যে দিয়ে গভীর কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে।

এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা।

নির্মাতা কাজী আসাদ বলেন, ‘আধুনিক বাংলা হোটেলের পর চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে নতুন কিছু করতে। ড্রামা আমার খুব পছন্দের একটা জনরা। সেই জায়গা থেকে সোশ্যাল ড্রামা নিয়ে কাজ করা। গল্পের আইডিয়াটা শোনার পর মনে হয়েছিল এটা সিনেমার গল্প হতে পারে। এই গল্পটার মধ্যে সোশ্যাল আওয়ারনেসও আছে, ইমোশন আছে; এই বিষয়টা ফিল্ম মেকার হিসেবে আমার খুব ভালো লেগেছে। এই গল্পটার মধ্যে সচেতনভাবে আমরা এমন কিছু বলতে চেয়েছি যেটা দর্শকের সঙ্গে সঙ্গে নির্মাতার এক ধরনের যোগাযোগ তৈরি করে।’

১০ জুন রাতে প্রকাশ পায় ‘লাইফলাইন’ ফিল্মের ট্রেলার। যেখানে দেখা যায় বিদ্যা সিনহা মিম কাউকে খুঁজছেন। তার এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ। যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুজন মিলে ঝগড়াও করছেন।

অভিনেতা রিজওয়ান জানান, ‘লাইফলাইন’ দায়িত্ববোধের গল্প, ভালোবাসার গল্প, অনুভূতির গল্প। ভালোবাসার অনেক রূপ থাকে, এখানে একটা রূপ দেখানো হয়েছে। তিনি মনে করেন ফিল্মটি দর্শকদের নতুন বোধের জন্ম দেবে। এই অভিনেতা বলেন, ‘আমার চরিত্রের নাম কোরবান। এ চরিত্রটির বাইরে গরম, ভেতরে নরম। চরত্রটির অনুভূতিগুলো দর্শকরা সহজেই ধরতে পারবেন।’

বিদ্যা সিনহা মিম জানান, একে তো মাটির উঁচুনিচু রাস্তা, তার ওপর প্রচ- গরম। একটা-দুইটা দৃশ্য করেই সবার অবস্থা খারাপ হয়ে যেত। অভিনেত্রী বলেন, ‘আমাদের অভিনয়শিল্পীদের কী যেন একটা আছে। দেখা গেছে অল্প একটু কাজ করে সবাই কাহিল হয়েছি, কিন্তু যখন দেখেছি দৃশ্যটা ভালো হয়েছে, তখন আবার পুরোদমে আবার কাজ শুরু করেছি।’

‘লাইফলাইন’ নিয়ে মিম বলেন, ‘ফিল্মটির থিমেটিক পোস্টারটা যদি খেয়াল করেন। অর্থাৎ চরিত্রটি একটা সময়ের মধ্যে আছে বা একটা সময়ের মুখোমুখি যেটা সে ফেস করে এগিয়ে যেতে পারবে কিংবা পারবে না। সেটা জানতে হলে, সিনেমা দেখতে হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!