× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৩০ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বাড়ছে প্রায় ৪ হাজার কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৩০ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বাড়ছে  প্রায় ৪ হাজার কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার  টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন। ২০২৫-২৬ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মূল বাজেটে বরাদ্দ ছিল ২৭ হাজার ১৭৩ কোটি ১৪ লাখ ৯১ হাজার  টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ১৭৩ কোটি টাকা। সেই হিসেবে নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় চার হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৮  হাজার ৬৩৮   কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৬০ কোটি ৯ লাখ  টাকা। প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫৫৩ কোটি ৫৯ লাখ ৯ হাজার টাকা, বাংলাদেশ পুলিশ অধিদপ্তরে ১৮ হাজার ৭৯৩ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ৪ হাজার ৬০২ কোটি ৯২ লাখ ৪২ হাজার  কোস্ট গার্ডের জন্য ১ হাজার ১২৫ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তরের জন্য ২ হাজার ১৮৫ কোটি ৩ লাখ ৯৭ হাজার , কারা অধিদপ্তরের জন্য ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার,  বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপন অধিদপ্তরের ১ হাজার ৩৪ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য ৪৯৮ কোটি ৯০ লাখ ১ হাজার টাকা,  ইমিগ্রেশন ও পাসপোর্ট  অধিদপ্তরের জন্য ৯৪৩ কোটি ৮৫ লাখ ১৫ হাজার  টাকা পরিচালন ও উন্নয়ন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকা-কে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!