× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৩১ এএম

যুবদল-ছাত্রদলের তিনজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল খুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৩১ এএম

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল খুন

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যা মামলায় গ্রেপ্তার যুবদল ও ছাত্রদলের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি নিয়ে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেনÑ রমনা মডেল থানার যুবদলের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম এবং ১৯ নং ওয়ার্ড (রমনা) ছাত্রদলের টিম প্রধান ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেল রাকিব। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে ঢাকা ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের একদিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে বুধবার রিয়াজুল হাসান নামে এক ব্যক্তিকে পাঁচ দিন এবং আল আমিন মাহিন নামে আরেক আসামিকে চার দিনের রিমান্ড দেন আদালত।

নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

গত সোমবার রাত ৮টার দিকে সালিশের কথা বলে মৌচাকের আনারকলি মার্কেট-সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে তাকে ছুরি মেরে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!