× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৩৬ এএম

দোকানপাট-শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৩৬ এএম

দোকানপাট-শপিংমল খোলা থাকবে  রাত ৯টা পর্যন্ত

সারা দেশে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়িয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এখন থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। আজ থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দুপুরে মুঠোফোনে তাকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা থাকবে। এই সিদ্ধান্তের জন্য সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ¦ালানিমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

এদিকে, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতেও সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই বর্ধিত সময়সীমা বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানগুলো এই নির্দিষ্ট সময়ের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের ছুটি শেষে আবারও সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের নিয়ম কার্যকর করা হয়। এতে ব্যবসায়ী মহলে অসন্তোষ দেখা দিলে সরকার আলোচনা সাপেক্ষে সময় বাড়ানোর এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!