× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:০৫ এএম

ফুল-ফ্লেজড প্রোডাক্টিভিটি টুলে পরিণত হলো নোটবুকএলএম

ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:০৫ এএম

ফুল-ফ্লেজড প্রোডাক্টিভিটি টুলে পরিণত হলো নোটবুকএলএম

প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় প্রতিদিন নতুন মাত্রা যোগ করছে। সেই ধারাবাহিকতায় গুগলের জনপ্রিয় এআই নোটবুক টুল ‘নোটবুকএলএম’ বড় ধরনের এক আপগ্রেড নিয়ে হাজির হয়েছে।

নতুন এই সংস্করণে যুক্ত হয়েছে অ্যাডভান্সড রিজনিং ক্যাপাবিলিটি, কোড এক্সিকিউশন সুবিধা এবং একাধিক নতুন আউটপুট ফরম্যাট। ফলে সাধারণ একটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টের গ-ি পেরিয়ে এটি এখন রূপ নিয়েছে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ এআই প্রোডাক্টিভিটি টুলে।

জেমিনি ৩.৫ ও অ্যান্টিগ্র্যাভিটির নতুন শক্তি

গুগল জানিয়েছে, নতুন নোটবুকএলএম-এর মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে তাদের সর্বাধুনিক মডেল জেমিনি ৩.৫ এবং বিশেষ কোডিং মডেল অ্যান্টিগ্র্যাভিটি। এই দুইয়ের সমন্বয়ে এটি কোড লিখতে ও রান করতে দারুণ কর্মদক্ষতা দেখাচ্ছে।

এখন প্রতিটি নোটবুক ক্লাউড-বেইজড একটি আলাদা এনভায়রনমেন্টে কাজ করে, যেখানে একশরও বেশি বিল্ট-ইন সফটওয়্যার স্কিল ব্যবহার করা সম্ভব।

গুগলের দাবি, বিভিন্ন কার্যক্ষমতার বেঞ্চমার্কে নতুন সিস্টেমটি আগের সংস্করণের তুলনায় ৬৫ শতাংশের বেশি সাফল্যের হার অর্জন করেছে।

কাজের পরিধিতে যোগ হলো নতুন সক্ষমতা

নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে জটিল কাজগুলো সেরে নিতে পারবেন। এর উন্নত সিস্টেম যেমন দ্রুত কোড লিখতে ও তা এক্সিকিউট করতে পারে, ঠিক তেমনি যেকোনো স্ট্রাকচার্ড ডেটা বিশ্লেষণ করতে সক্ষম। এ ছাড়া দীর্ঘ ও জটিল কোনো ডকুমেন্ট থেকে মূল তথ্য বা ইনসাইট বের করা কিংবা রিসার্চ ওয়ার্কফ্লো অটোমেশনের মতো কাজগুলো এখন নিমেষেই করে দিচ্ছে এই টুল। ফলে ডেভেলপার, অ্যানালিস্ট, গবেষক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠছে।

ফাইল তৈরি ও ডাউনলোডে বড় চমক

নতুন আপগ্রেডের অন্যতম আকর্ষণীয় দিক হলো, নোটবুকএলএম এখন সরাসরি বিভিন্ন প্রয়োজনীয় ফাইল তৈরি ও ডাউনলোডের সুবিধা দিচ্ছে। ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল স্প্রেডশিট, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, সিএসভি ফাইল কিংবা ইমেজ তৈরি করে নিতে পারবেন। এমনকি ডেটা ভিজ্যুয়ালাইজেশনের কাজও করা যাবে এর মাধ্যমে। ব্যবহারকারীরা চাইলে কাজের শুরুতেই নির্দিষ্ট ফরম্যাটিং ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবেন এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তা রিভিশন বা সংশোধন করার সুযোগও থাকছে।

সোর্স লাইব্রেরি ছাড়াই সহজ হলো গবেষণা

গবেষণা বা লেখার কাজকে আরও সহজ করতে নতুন সংস্করণে আনা হয়েছে চমৎকার এক ফিচার। এখন ব্যবহারকারীদের কষ্ট করে আলাদা কোনো বড় সোর্স লাইব্রেরি তৈরি করতে হবে না। যেকোনো একটি আইডিয়া বা প্রশ্ন ইনপুট দিলেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চ থেকে সংশ্লিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে। তবে কোন সোর্সটি ব্যবহার করা হবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী নিজেই, এবং লেখার প্রতিটি তথ্যের সঙ্গে রেফারেন্স বা উৎস স্পষ্টভাবে প্রদর্শন করা থাকবে।

আপাতত প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত

ফিচারগুলো অত্যন্ত উন্নত হওয়ায় শুরুতে নতুন নোটবুকএলএম কেবল গুগল এআই আল্ট্রা সাবস্ক্রাইবার এবং ওয়ার্কস্পেস বিজনেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে সাধারণ ব্যবহারকারীদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। গুগল জানিয়েছে, তাদের এআই প্রোডাক্টিভিটি ইকোসিস্টেমকে সবার কাছে পৌঁছে দিতে ভবিষ্যতে ধাপে ধাপে এটি সব ধরনের ব্যবহারকারীর জন্য রোলআউট করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!