× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যুবকের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:১৬ এএম

যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আব্দুল হান্নান শাহ্ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান শাহ্ ওই এলাকার আব্দুল গফ্ফার শাহ্র একমাত্র পুত্র। তিনি চট্টগ্রাম জেলার অধীন আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, সকালে হান্নান সুপারি গাছ কাটতে গেলে গাছটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পর্শ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন জানান, হান্নান আগে চাচাতো ভাইয়ের দোকানে কাজ করতেন। পরীক্ষা উপলক্ষে তিনি ছুটি নিয়ে বাড়িতে ছিলেন। ঘটনার দিন সকালে সুপারি গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!