× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:২৮ এএম

কর্মশালা অনুষ্ঠিত

‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ স্লোগানে কুমিল্লার মুরাদনগরে গ্রাম আদালতবিষয়ক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও এ বি এম সারোয়ার রাব্বি বলেন, গ্রাম আদালত ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে মামলার চাপ কমানো এবং বিরোধ দ্রুত নিষ্পত্তি সম্ভব। বক্তারা জানান, গ্রাম আদালতে ৩ লাখ টাকা পর্যন্ত বিরোধ ও দেওয়ানি-ফৌজদারি মামলার বিচার করা যায়। এ ছাড়া ভরণপোষণ ও চুরিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মুরাদনগরে ২০২২ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১ হাজার ১৫৫টি মামলা গ্রহণ করা হয়েছে, যার ৯০ দশমিক ৮২ শতাংশ নিষ্পত্তি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!