× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চায়না জাল জব্দ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:৩০ এএম

চায়না জাল জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ২০ লাখ টাকা দামের ২ হাজার ৪৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে স্টেশন এলাকার ভট্ট কাওয়াক গ্রাম থেকে মিনি ট্রাকসহ জালগুলো আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে ট্রাকের চালক দ্রুত পালিয়ে যান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, পাবনা থেকে জালগুলো ট্রাকে করে উল্লাপাড়ায় আনা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের নির্দেশে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ সুরক্ষায় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে নিষিদ্ধ এই জালের মালিককে শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!