× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইয়াবাসহ গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:৩০ এএম

ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাজেদ (৩২) ও এনামুল হাসান (৩৩)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের সাবরাং খালের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া করে ওই দুই কারবারিকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ইয়াবার চালান সীমান্ত দিয়ে পাচারের সময় কঠোর গোয়েন্দা তৎপরতায় ধরা পড়ে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!