× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৩৩ এএম

বললেন ফখরুল

চীন পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৩৩ এএম

চীন পৃথিবীতে  শক্তিশালী দেশে  পরিণত হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিদিনই বদলাচ্ছে, উন্নত থেকে উন্নততর হচ্ছে, আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও জেলার সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন।

মির্জা ফখরুল বলেন, ‘চীন এখন সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করছে। চীন বিভিন্ন দেশের মতো বাংলাদেশকেও উন্নয়নের ক্ষেত্রে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তারা সমর্থন দিচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না, চীন যে উন্নত হয়েছে সেটা নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে আরও বেশি উন্নত হয়েছে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সঙ্গে কাজ করতে চান, শিশুদের আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং শিশুদের উন্নত করতে চান। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কাজ হাতে নিয়েছেন।’

‘শিক্ষা ও দক্ষ মানবসম্পদই একটি দেশের উন্নতির চাবিকাঠি। শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। দেশের শিশু-কিশোরদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের সবস্তরের মানুষকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে। শিশুরা যাতে ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হয় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে’ বলেন তিনি।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জানান, প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে চীন থেকে একটি প্রতিনিধি দল সফরে আসবে। তারা সম্ভাব্য বিনিয়োগ ক্ষেত্রগুলো মূল্যায়ন করবে।

এ সময় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!