× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৩৫ এএম

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২ পুলিশ সদস্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৩৫ এএম

রাজধানীতে ছিনতাইকারীর  ছুরিকাঘাতে আহত  ২ পুলিশ সদস্য

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন শেরেবাংলা নগর থানায় কর্মরত এসআই সামসুজ্জোহা (৩৪), কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। গ্রেপ্তাররা হলেন রকি ও রাজু। এর মধ্যে রকি পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, রাজধানীর শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় টহল পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শেরেবাংলা নগর থানার এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) ও পিওএম বি কোম্পানির কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেনকে (২০) গুরুতর আহত করে।

তিনি বলেন, পরে খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!