× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১২ এএম

২৪ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১২ এএম

২৪ ঘণ্টা পর নিখোঁজ  শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর মেঘনা নদী থেকে হাসান (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে আশুগঞ্জ প্রান্তে নির্মাণাধীন কার্গো টার্মিনাল এলাকার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পানি নিষ্কাশন চ্যানেলে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে হাসান। একপর্যায়ে স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

নিখোঁজ হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত তানবীর মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর সে মা মিতু বেগম এবং নানা মো. রবিন মিয়ার সঙ্গে আশুগঞ্জ হাসপাতাল রোড এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করত।

নিহতের মা মিতু বেগম ও নানা রবিন মিয়া জানান, ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটির সন্ধান না পাওয়ায় পরিবারের সম্মতিতে সেদিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে স্থানীয়রা আশুগঞ্জ নদীবন্দরের নির্মাণাধীন কার্গো টার্মিনালের পাশে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভৈরব নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আবুল হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও বৃহস্পতিবার মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!