কিশোরগঞ্জের তাড়াইলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বিজ্ঞানমনস্কতা বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ (সম্প্রসারিত) হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেনÑ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসানুল জাহীদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন